
বিসিএন নিউজ ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ধাপে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে ছয়টি বিভাগে মোট ১০,২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো হলো— রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ।
👉 আবেদন সময়সীমা ও ফি
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ নভেম্বর (শনিবার) থেকে, যা চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
👉 শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডভুক্ত, জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
👉 গুরুত্বপূর্ণ শর্তাবলি
বিবাহিত নারী প্রার্থীরা স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটি ভিত্তিতে আবেদন করতে পারবেন।
অসত্য বা ভুয়া তথ্য জমা দিলে আবেদন বাতিল হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ দেওয়া হবে; ভুল জেলা বা উপজেলা উল্লেখ করলে প্রার্থিতা বাতিল হবে।
নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা/শিক্ষা থানায় চাকরি করতে হবে এবং বদলি সেখানেই সীমিত থাকবে।
ধূমপান বা মাদকাসক্ত ব্যক্তিদের আবেদন না করার অনুরোধ করা হয়েছে।
👉 বিজ্ঞপ্তি দেখার ঠিকানা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) রাত ১২টার পর থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাচ্ছে। এছাড়া বৃহস্পতিবারের (৬ নভেম্বর) জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
👉 নিয়োগের প্রেক্ষাপট
বর্তমানে সরকারি প্রাথমিক